1. info@kscollege.edu.bd : Kabirajpur Saifuddin College : Kabirajpur Saifuddin College
  2. jmitsolution24@gmail.com : support :

প্রতিষ্ঠাতার বাণী

কবিরাজপুর ছইফউদ্দিন কলেজ প্রতিষ্ঠার পর থেকেই এই এলাকাসহ পার্শ্ববর্তী এলাকাগুলোর শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পেয়েছে । এই প্রতিষ্ঠানের পরিবেশ মনোরম থাকায় প্রতিবছরই বিভিন্ন এলাকার ছেলেমেয়েরা ভর্তি হচ্ছে । এখান থেকে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমে প্রতিবছর শিক্ষার্থীরা অনেক ভাল রেজাল্ট করছে।  প্রতিষ্ঠানটি মাদারীপুরের রাজৈর উপজেলায় শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা পালন করে চলেছে। উন্নত ও আলোকিত জাতি গঠনে আধুনিক শিক্ষায় শিক্ষিত, দক্ষ জনগোষ্ঠী গড়ে তোলার জন্য কলেজটির দায়িত্বপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে পালন করছে মহান দায়িত্ব।

আগামীতেও এই কলেজের সাথে সংশ্লিষ্ট বিজ্ঞ শিক্ষকমন্ডলী ও শিক্ষানুরাগী ব্যাক্তিবর্গ তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করে কলেজটির সুনাম অক্ষুন্ন রাখতে সচেষ্ট থাকবেন বলে আমি আশাবাদী।
এই কলেজটির সার্বিক সাফল্য কামনা করি এবং সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক মোবারক বাদ।

প্রতিষ্ঠাতা
মরহুম আলহাজ্ব চৌধুরী ছইফউদ্দিন আহমদ
আলহাজ্ব গোলাম মোহসীন চৌধুরী

 

© All rights reserved © 2025
Developed BY JM IT SOLUTION